কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ এ ০৪:৫৬ PM

বিদ্যালয়ের ইতিহাস

কন্টেন্ট: পাতা

বিদ্যালয়ে ইতিহাস

রাজশাহী শহর থেকে ৩৯ কিলোমিটার পূর্বদিকে এবং বাঘা উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার উত্তর দিকে বড়াল নদীর ধারে একটি মনোরম পরিবেশে ১৮৬৫ সালে আড়ানী মনোমোহিনী উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কথিত আছে মোগল বাদশাহদের আমলে আড়ানী দক্ষিনপাড়া নিবাসী রাখাল দাসের বাড়ীর সন্নিকটে ছিল শ্রীযুক্ত বাবু ভগবান দাস পন্ডিত মহাশয়ের পাঠশালায় আড়ানী মনোমোহিনী স উচ্চ বিদ্যালয়ের গোড়া পত্তন হয়। 1857 সালের বৃট্রিশ বিতারনের মহান সিপাহী বিপ্লবের ধ্বংসলীলার ৮ বৎসর পরে বর্তমান অবস্থানে পুঠিয়ার রাজা শ্রী যুক্ত বাবু পরেশ নারায়নের জমিদারীতে ও অর্থানুকুলে এক খড়ের আটচালা ঘরে সেই পাঠশালাটিকে এন ভার্নাকুলার স্কুলে রুপান্তরিত করে(1865 খ্রীঃ) নাম দেয়া হয় “RAJA PARESH NARAYAN AIDED VERNACULAR SCHOOL,1865। আড়ানীর মহান বিপ্লবী বীর নেতা স্বর্গীয় শ্রী প্রভাস চন্দ্র লাহিড়ী মহাশয় লিখিত “আমার বিপ্লবী জীবন “ তখ্যাদি বিশ্লেষন করে অনুমান করা হয় যে,খ্রীঃ ১৯০০ সাল নাগাদ উক্ত বঙ্গ বিদ্যালয়ের পাশে একটি মাটির দেয়াল ঘর তুলে বিদ্যালয়টিকে Middle vernacular School-উন্নীত করা হয় । ১৯০৭-১৯০৮খ্রীঃ এর মধ্যে ছোট বড় পাঁচ কক্ষ বিশিষ্ট মাটির গাঁথুনি যুক্ত লোহার বিম দেয়া এক বৃহৎ পাকা ভবন নির্মান করে বিদ্যালয়টিকে M.E.School এ রুপান্তরিত করা হয় । উপরোক্ত ভার্নাকুলার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন স্বর্গীয় শ্রী যুক্ত বাবু রাম কান্ত চাকী এবং মিডল ভার্নাকুলার স্কূল ও এম,ই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন স্বর্গীয় শ্রীযুক্তবাবু উমেশ চন্দ্র অধিকারী ।যিনি স্কুল পরিদর্শকের পদ ত্যাগ করে এই বিদ্যালয়ের সেবায় আত্মনিয়োগ করেছিলেন ।১৯১৬খ্রীঃ তিনি সপ্তম শ্রেনী চালূ করে এই বিদ্যালয়কে H.E.School-এ উন্নীত করার সূচনা করেন ।পুঠিয়ার তৎকালীন রাজা স্বর্গীয় নরেশ নারায়ন ভূমি ও অর্থ সাহায্য করেন ।রাজা নরেশ নারায়নের মাতৃদেবী অর্থাৎ স্বর্গীয় শ্রীযুক্ত বাবু রাজা পরেশ নারায়নের সহধর্মিণী রানী মনোমোহিনী দেবীর নামে বিদ্যালয়ের নামকরণ করা হয় । H.E.School খোলার সময় প্রধান শিক্ষক নিযুক্ত হন স্বর্গীয় শ্রীযুক্ত বাবু কুঞ্জ বিহারী সাহা । ১৯১৯ খ্রীঃ দিকে প্রধান শিক্ষক হয়ে আসেন ময়মনসিংহ নিবাসী শ্রী জ্যোতীন্দ্র নাথ মৈত্র বি.এ ।তিনি রক্তবমনে মারা গেলে ১৯২০ খ্রীঃ প্রধান শিক্ষক নিযুক্ত হন জামনগর গ্রামের স্বর্গীয় শ্রী জ্যোতীন্দ্র নাথ মৈত্র বি.এ ।এই সালেই প্রথম একদল ছাত্র প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স বা ম্যাট্রিক পরীক্ষা দেন । ১৯২১ খ্রীঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালী উপাচার্য্ স্যার আশুতোষ মুখোপাধ্যায় কর্তৃক আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয় স্থায়ী মঞ্জুরী লাভে সমর্থ হয় এবং প্রথম ছাত্ররা নিয়মিত শিক্ষার্থী হিসেবে ম্যাট্রিক পরীক্ষা দেয় । শ্রী জ্যোতীন্দ্র নাথ মৈত্র বি.এ মহাশয়ের আকস্মিক মৃত্যু ঘটলে ১৯২১ সালেই স্বর্গীয় শ্রী যুক্ত বাবু রাম কৃষ্ণ কুন্ডু বি. এ প্রধান শিক্ষক নিযুক্ত হয়ে আসেন এবং ১৯৫৭ সালে অবসর গ্রহনের র্পূব পর্যন্ত এই বিদ্যালয়ের সেবা করেন ।তৎকালীন সময়ে রাজশাহী ,নবাবগঞ্জ, মালদহ, নওগাঁ, নাটোর ,পাবনা, কুষ্টিয়া ,নদিয়া, মুর্শিদাবাদ প্রভৃতি জেলা থেকে ছাত্ররা এসে এই বিদ্যালয়ে লেখাপড়া করেছেন । ১৯৩৮ সালে দীঘাপতিয়ার রাজা স্বর্গীয় শ্রী যুক্ত বাবু বসন্ত কুমারের অর্থানুকূল্যে বর্তমানের লাইব্রেরীটি নির্মিত হয় । ২৪-০৯-২০১৮ খ্রীঃ বিদ্যালয়টি সরকারিকরণ করে বিদ্যালয়ের নাম আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় নামকরন করা হয় ।

প্রাক্তন প্রতিষ্ঠান প্রধানগণের তথ্যাবলী

ক্রমিক নং

প্রাক্তন প্রধান শিক্ষকের নাম

পদবী

হইতে

পর্যন্ত

০১

শ্রী যুক্ত বাবু ভগবান দাস

প্রধান শিক্ষক

০১/০১/১৮৫৭

৩১/১২/১৮৬৪

০২

শ্রীযুক্ত বাবু রামকান্ত চাকী

প্রধান শিক্ষক

০১/০১/১৮৬৫

৩১/১২/১৯০০

০৩

শ্রী যুক্ত বাবু উমেশ চন্দ্র অধিকারী

প্রধান শিক্ষক

০১/০১/১৯০০

৩১/১২/১৯১৮

০৪

শ্রী যুক্ত বাবু কুঞ্জ বিহারী সাহা

প্রধান শিক্ষক

০১/০১/১৯১৯

৩০/১০/১৯২০

০৫

শ্রী যুক্ত বাবু যতীন্দ্রনাথ মৈত্র

প্রধান শিক্ষক

০১/১১/১৯২০

৩০/০৬/১৯২১

০৬

শ্রী যুক্ত বাবু রামকৃষ্ণ কুণ্ড

প্রধান শিক্ষক

০১/০৭/১৯২১

১৮/১১/১৯৫৬

০৭

মো: আজের উদ্দিন সরকার

প্রধান শিক্ষক

১৯/১১/১৯৫৬

০৮/০৭/১৯৭৬

০৮

শেখ আলাউদ্দিন

প্রধান শিক্ষক

০৯/০৭/১৯৭৬

২৮/০২/১৯৭৮

০৯

মো: আব্দুস সাত্তার মিয়া

প্রধান শিক্ষক

২৯/০২/১৯৭৮

০৮/১২/২০০৬

১০

মো: সাইদুর রহমান

ভারপ্রাপ্ত প্র:শি

০৯/১২/২০০৬

৩০/০৩/২০০৭

১১

মো: আব্দুল হান্নান

ভারপ্রাপ্ত প্র:শি

৩১/০৩/২০০৭

০৪/০৫/২০০৯

১২

শ্রী সমর কুমার ঘোষ

ভারপ্রাপ্ত প্র:শি

০৫/০৫/২০০৯

২১/০২/২০১১

১৩

মো: আনিসুর রহমান

ভারপ্রাপ্ত প্র:শি

২২/০২/২০১১

১৮/০৫/২০১১

প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক/কর্মচারী মন্ডলী(১৯২০ সাল থেকে)

ক্রমিক নং

নাম

পদবী

১

জনাব মোঃ আব্বাস আলী সরকার

সহ প্রধান শিক্ষক

২

জনাব মোঃ আব্দুল মান্নান সরকার

সহ প্রধান শিক্ষক

৩

প্রতাপ চন্দ্র সরকার

সহশিক্ষক

৪

মোঃ কেশব আলী সরকার

সহশিক্ষক

৫

উমেশ চন্দ্র অধিকারী

সহশিক্ষক

৬

অঘোর নাথ নাগ

সহশিক্ষক

৭

কুঞ্জ বিহারী সাহা

সহশিক্ষক

৮

মৌলভী নূর মোহাম্মদ

প্রধান মৌলভী

৯

নগেন্দ্র নাথ সরকার

পন্ডিত

১০

গোবিন্দ চন্দ্র আচায্য

পন্ডিত

১১

বিপীন বিহারী মালাকার

পন্ডিত

১২

দবির উদ্দিন মিয়া

সহশিক্ষক

১৩

প্রফুল্ল চন্দ্র চৌধুরী

সহ শিক্ষক

১৪

সচীন্দ্র নাথ দত্ত

সহশিক্ষক

১৫

অতুল চন্দ্র গাঙ্গুলী

সহশিক্ষক

১৬

বোমকেশ পোদ্দার

সহশিক্ষক

১৭

শ্রী চরন প্রামানিক

সহশিক্ষক

১৮

পুরনদ্দর মৈত্র

পন্ডিত

১৯

কামিনী মোহন ভট্টাচায্য

সহশিক্ষক

২০

শরত চন্দ্র দাস

সহশিক্ষক

২১

ভোলানাথ দাস

সহশিক্ষক

২২

শ্রী পঞ্চানন চন্দ্র গোস্বামী

পন্ডিত

২৩

জনাব মোঃ শাসসুল হুদা

সহশিক্ষক

২৪

মোঃ হজরত আলী

সহশিক্ষক(বিএসসি)

২৫

মোঃ আসমত উল্লাহ সরকার

সহ শিক্ষক

২৬

মোঃ সিদ্দিক উল ইসলাম

সহ শিক্ষক

২৭

বাবু কমলাকান্ত গোস্বামী

সহশিক্ষক (বিএসসি)

২৮

মোঃ আব্দুস সোবহান

সহশিক্ষক(বিএসসি)

২৯

বাবু প্রভাত কুমার নন্দী

সহশিক্ষক (বি এ)

৩০

মোঃ সাইদুর রহমান

সহশিক্ষক(বিএ)

৩১

মোঃ আব্দুল জলিল সরকার

সহশিক্ষক (আই এস সি)

৩২

মোঃ সিদ্দিকুর রহমান

মৌলভী শিক্ষক(এফ,এম)

৩৩

মোঃ দিদার হোসেন

সহশিক্ষক (বি এ)

৩৪

মোঃ মোজাহার হোসেন

সহ জুনিয়র শিক্ষক

৩৫

মোঃ আনিছুর রহমান

সহশিক্ষক (বিএ)

৩৬

মোঃ আব্দুল করিম

সহশিক্ষক (ইসলামধর্ম)

৩৭

মোঃ আব্দুল হান্নান

সহশিক্ষক (বিএসসি)

৩৮

বাবু সমর কুমার ঘোষ

সহশিক্ষক(বিএ)

৩৯

মোঃ আলাউদ্দিন

সহশিক্ষক(ক্রীড়া)

৪০

জোতিশ চন্দ্র মৈত্র

অফিস সহকারী

৪১

প্রমোথ নাথ রায়

অফিস সহকারী

৪২

মোঃ আব্দুল জলিল

অফিস সহকারি

৪৩

শ্রী ধীরেন্দ্র নাথ সেন (মন্টু)

অফিস সহকারি

৪৪

গৈৗর চন্দ্র দাস

দপ্তরী

৪৫

জ্যোতিন্দ্র নাথ মালাকার

দপ্তরী

৪৬

নারায়ন চন্দ্র প্রামানিক

দপ্তরী

৪৭

মোঃ আমজাদ হোসেন

দপ্তরী

৪৮

ফুদন জামাদার

পরিচ্ছন্নতা কর্মী

৪৯

দিলীপ কুমার জমাদার

পরিচ্ছন্নতা কর্মী

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন